শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:১১

পিটিয়ে হত্যা গৃহবধূকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হালিমা বেগম (২৪) নামে পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাইকচালক রাকিব মুন্সি (২৭) তাঁর স্ত্রী হালিমা বেগমকে মারধর করায় অচেতন হয়ে পরলে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোররাতে তেঁতুলিয়া নদী পাড় হয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই সময় তিনি তাঁর শ্যালিকা আখিনুরকে ফোনে জানায় বাউফল হাসপাতালে চলে আসতে।
আখিনুর জানায়, তাঁর দুলাভাই প্রায়ই তার বোনকে নির্মম ভাবে মারধর করতো।
বাউফল থানার ওসি জনাব, আল মামুন জানান, মৃত্যুর প্রকৃত রহস্য উম্মোচনের জন্য মরদেহটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।