শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০২

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অংশীদারদের সঙ্গে দ্বন্দ্বের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টায় তাকে একটি হোটেলে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যবসায়ীর নাম মো. ইউসুফ খান (৩৫)। তিনি পৌরসভাধীন ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নুনাছড়া গ্রামের মদিন উল্লাহর ছেলে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তোফায়েল উদ্দিন বলেন, ইউসুফ যাদের সঙ্গে সব সময় মেলামেশা করতেন তারাই দ্বন্দ্বের জেরে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি আরও বলেন আমরা লাশ ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেব এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।