শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০

যাবজ্জীবন কারাদণ্ড অজ্ঞান পার্টির সদস্যের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কৌশলে ফলের রসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে বরিশালে লঞ্চের এক যাত্রীকে হত্যার দায়ে অজ্ঞান পার্টির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার জেলার জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, টিএম মুসা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত খোকন সিকদার অজ্ঞান পার্টির সদস্য। সে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে যা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাবাসে থাকবে হবে।