বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৩

বৃদ্ধকে পিটিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালু বিক্রির পাওনা ২০০ টাকার জন্য কুষ্টিয়ার কুমারখালীতে শাজাহান (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শাজাহান মিস্ত্রি চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, পাঁচ মাস আগে শাজাহান মিস্ত্রি তার পাশের বাড়ির মৃত শাহাবুদ্দিন ওরফে গনজের আলীর ছেলে আনিস উদ্দিন ওরফে আইচের কাছ থেকে চার হাজার টাকার বালু নেন। পরে শাজাহান তিন হাজার ৮০০ টাকা আইচকে দিয়ে ২০০ টাকা দেবেন না বলে জানালে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
স্থানীয়রা সোমবার সন্ধ্যায় আইচের বাড়িতে বসে সালিশ বৈঠকের মাধ্যমে শাজাহানকে ৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত দিলে শাজাহান সেই টাকা আইচকে দিয়ে দেন। মঙ্গলবার ভোরে শাজাহান নামাজ পড়ে ফেরার সময় আইচ উদ্দিন, তার স্ত্রী ও দুই ছেলে ইমন এবং নয়ন তাকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতাবস্থায় ফেলে রেখে চলে যায়।
পরে শাজাহানকে তার স্বজনরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এদিকে ঘটনার পর থেকে আইচ উদ্দিনের পরিবারের সবাই গা ঢাকা দিয়েছেন।
কুমারখালী থানার ওসি জনাব, মহসিন হোসাইন জানান, লাশ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং মামলার প্রস্তুতি চলছে।