শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৩

স্কুলছাত্রের প্রাণ গেল ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবিউল ইসলাম (১৭) নামের বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিউল ইসলাম ওই এলাকার নওশাদ আলীর ছেলে ও স্থানীয় টেকনিকাল ট্রেনিং সেন্টার বগুড়া নবম শ্রেণির ছাত্র।
এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া।
ইন্সপেক্টর সুজন মিয়া জানান, ঘটনাস্থল ঘিরে আমরা অভিযান চালাচ্ছি। এখনও খুনের মোটিভ নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।