বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০১

মরদেহ উদ্ধার অজ্ঞাত যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেঘনা নদী থেকে ভোলা সদর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে উপজেলার ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ইলিশা নৌ-থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করেন। পরে বুধবার সকালে মরদেহটির ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। মরদেহটির বেশিরভাগ অংশ পচে গেছে ও দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ৯৯৯ থেকে কল পেয়ে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে বস্তাবন্দি অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য উদ্ধারকৃত মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর লাশের বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।