ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তার পাশ থেকে গোপালগঞ্জের মুকসদুপুরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মুকসুদপুর-উজানি সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. আবু বকর মিয়া বলেন, মকসুদপুর উপজেলার মুকসুদপুর-উজানি সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের হাত-পা টেপ দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে।
তিনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।