শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক বিরোধের জেরে কুষ্টিয়ার দৌলতপুরে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
নিহত ব্যক্তির নাম চাঁদ আলী (৪৫)। তিনি উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের ময়নাল প্রামানিকের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। শনিবার দুপুরে তাকে বেধড়ক মারধর করলে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। নিহত চাঁদ আলীর ছোট ভাই সোহেলের স্ত্রী হেমালী খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি বলেন, মামলা দায়ের হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।