শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮

শাশুড়ী হত্যা মামলায় ফরিদপুর নগরকান্দায় জামাই আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জামাই কর্তৃক শাশুড়ী খুন ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এবং সেই খুনের নায়ক খুনী জামাই কে গত ১০ অক্টোবর তথ্য প্রযুক্তির ব্যবহার করে আটক করেন পুলিশ। গত শুক্রবার রাতে রহিমা বেগম (৬৫)প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বাহিরে বের হয়ে পুনরায় ঘরে ঢোকা মাত্রই চাকু দিয়ে গলায় জোরালো আঘাত করা মাত্রই ঘটনা স্থলে তিনি মারা যান। সেদিন খুন করে পালিয়ে যায় তার মেয়ে জামাতা শিউলী বেগম এর স্বামী ইউনুস মোল্লা (৪৫)। মেয়ে জামাতা ইউনুস মোল্লার বাড়ি মোহাম্মদপুর উপজেলার বিনদপুর গ্রোমে। তার পিতার নাম মোঃ ইরান মোল্লা।এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে জামাইকে আটক করেন। আটকের পরে আসামি জামাই ইউনুস মোল্লা কে বিজ্ঞ আদালতে প্রেরন করেন। এবিষয় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ হাবিল হোসেন বলেন, আসামীকে আটক করা হয়েছে এবং তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”