শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৮

স্ত্রীকে পিটিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামী গোলাম মোস্তফা কর্তৃক স্ত্রী শামসুন্নাহারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে, আর এই ঘটনা সাতক্ষীরার আশাশুনিতে। সোমবার ভোর রাতে আশাশুনির প্রতাপনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। শামসুন্নাহার (৪৫) তিন সন্তানের জননী।
আশাশুনি থানার ওসি জনাব, মোমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।