শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৮

ছুরিকাঘাতে স্ত্রী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর খিলগাঁওয়ে স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্বামী আবুল হাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম খুকি বেগম (৪৫)।
জানা গেছে, সংবাদ পেয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব অন্যান্য স্বজদের সহযোগিতায় খুকি বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসআই মো. আবু তালেব বলেন, এ ঘটনায় নিহতের স্বামী রিকশাচালক আবুল হাসেমকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে থানায় রয়েছেন।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।