শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৬

শ্বাসরোধে হত্যা এবং মাটিচাপা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বাসরোধে হত্যা করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাটিচাপা দেওয়ার তিন দিন পর মাটি খুঁড়ে নূর হোসেন শাকিল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ও ভাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নিহতের ছোট ভাই এমাম হোসেন (২২) ও বাবা বশির হোসেন ওরফে বাবুল মিয়া (৬০)।
গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লালপুর এলাকার আব্দুল করিম হাজী বাড়ির পুকুরপাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শনিবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে শাকিলকে হত্যা করে লাশ বসতঘর সংলগ্ন পুকুরপাড়ে মাটিচাপা দিয়ে রাখে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) জনাব, মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার পারিবারিক কলহের জেরে শাকিলকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে হত্যা করেন। এরপর বসতঘর সংলগ্ন পুকুরপাড়ে নিহতের লাশ দাফন ছাড়া মাটিচাপা দিয়ে রাখেন।
আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান জনাব, শহীদুল ইসলাম।