ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজের মাকে শ্বাসরোধ করে রংপুরের কাউনিয়ায় হত্যার পর মাটিতে পুতে রাখার এক সপ্তাহ পর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৪ আগস্ট রাত ৯টার দিকে হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামে নিজ বাড়ির ঘরের মেঝে খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত ছেলে জামিল হোসেনকে (২২) আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোন্তাছির বিল্লাহ।