ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তর্কের জের ধরে আবুল কালাম আজাদ (৩৫) নামে নরসিংদীর মনোহরদীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার বিকাল ৫টায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের নামা গোতাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হত্যায় জড়িত বিল্লাল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নিহত আবুল কালাম আজাদ গোতাশিয়া ইউনিয়নের ঠেকেরকান্দা এলাকার আবদুস ছাত্তারের ছেলে। আর আটককৃত বিল্লাল হোসেন একই ইউনিয়নের নামা গোতাশিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
মনোহরদী থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতককে আটক করা হয়েছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা শিকার করে। থানার উপ-পরিদর্শক আরও বলেন, তাকে আমরা অধিকতর জিজ্ঞাসা করে ও সকল কিছু তদন্ত করে প্রকৃত কারণ জানার চেষ্ঠা করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।