শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৬

স্ত্রীকে হত্যার কারনে স্বামী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় পুতা দিয়ে মুখ ও মাথায় আঘাত করে হত্যা করেছেন স্বামী, আর এই ঘটনা ফতুল্লার পাগলায়।
মঙ্গলবার ভোররাত ৫টায় ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযুক্ত স্বামী মোঃ রুবেলকে (৩০) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রুবেল লক্ষীপুর জেলার উত্তর চর মার্টিনের মোঃ হাসানের ছেলে এবং ফতুল্লা মডেল থানার পাগলা মধ্য রসুলপুরের একটি বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় বাস চালক। ঘটনার পর স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতারসহ পুতাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।