শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪০

এক যুবক নিহত ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে ঢাকার কেরানীগঞ্জে মুরাদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার শাক্তা ইউনিয়নের নুরুন্ডী মোড়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নাফিওর (১৮) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মুরাদের বাবার নাম মজিবুর রহমান এবং আহত নাফিওর বাবার নাম নজরুল ইসলাম। তারা শাক্তা গ্রামের বাসিন্দা।
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শাহাবুদ্দিন কবির জানান, পুলিশের দুটি টিম এ হত্যাকাণ্ড নিয়ে কাজ করছে। তবে যতটুকু জেনেছি, কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হয়েছে।