ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুলবুল আহমেদ (২২) নামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে গাজিকালুর টিলায় এ ঘটনা ঘটে। বুলবুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি জনাব, নাজমুল হুদা খান বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই ছাত্র নিহত হয়েছেন। তাঁর শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।