শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৭

বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিসংক্রান্ত বিরোধের জেরে টাঙ্গাইলে মোহাম্মদ আলী (৮০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানার ওসি জনাব, মীর মোশারফ হোসেন বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।