শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৫

একজনকে গলাকেটে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ওবায়দুল হক (১৬) নামে ভোলা সদর উপজেলার আলীনগরে বাগান থেকে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই কিশোরকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. ফরহাদ সরদার জানান, বুধবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের আলী আশরাফের বাগান থেকে ওবায়দুল হকের মরদেহ উদ্ধার করে।
ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।