শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৬

ছুরিকাঘাতে একজন খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে রাজধানীর যাত্রাবাড়ী কাচকির আড়ত এলাকায় আশরাফুর রহমান (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
সোমবার বিকেল পাঁচটায় এ ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুর পেশায় আগে মাছের ব্যবসা করতেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।