ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত পরিচয়ের এক তরুণী হত্যাকাণ্ডের হোতাকে আটকের কথা জানিয়েছে র্যাব, আর এই ঘটনা রাজধানী ঢাকার ৩০০ ফুট এলাকায়। গত রবিবার র্যাবের গোয়েন্দা শাখা তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১-এর একটি দল রাজধানীর খিলক্ষেত থানার কুড়াতলী কাজীবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে সুমন কুমার (১৮) নামে একজনকে আটক করেছেন।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া সুমন কুমারের (১৮) গ্রামের বাড়ি নওগাঁয়। তাঁর বাবার নাম সুবোধ মালি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন র্যাবের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি পেশায় একজন রিকশাচালক।
র্যাব-১-এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার জনাব, নোমান আহমদ গণমাধ্যমকে জানান, ৩০০ ফুট রাস্তার পাশ থেকে গলায় ওড়না পেঁচানো মাটিচাপা দেওয়া অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ। তখন এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে সুমন কুমারকে আটক করে।