বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০০

সালিসের মধ্যেই খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু নিয়ে বিরোধে সালিসের মধ্যেই নড়াইলের ভাটিয়া গ্রামে ইমাম হাসান রাজু নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ শফিক তমাল বলেন, হাসপাতালে আনার আগেই ভিকটিম মারা যান, আজ মঙ্গলবার ময়না তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, শওকত কবীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ চলছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে হত্যা মামলা রুজু হবে।