শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৯

এক তরুণ ছুরিকাঘাতে খুন হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে তারেকুল ইসলাম (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে আর এই ঘটনা কক্সবাজারের ঈদগাঁওতে। সেহরি খেয়ে নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে সে খুন হয় বলে জানিয়েছে এলাকাবাসী।
রবিবার দিনগত ভোর রাতে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এ ঘটনা ঘটে।
নিহত তারেকুল ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর জানান, ভোর রাতে এ ঘটনা ঘটে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরে তিন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। কে বা কারা খুন করেছে তা শনাক্ত করা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এসআই শামীম জানান, পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ খুনের প্রকৃত রহস্য কি মন্তব্য করা যাচ্ছে না।