শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কথার কাটাকাটি নিয়ে এবং কথার কাটাকাটির একপর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩০) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মাদারীপুরের শিবচরে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা উপজেলার চরশ্যামাইল গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশা চালক রাজ্জাক তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম মুকুল জানান, নিহতের নাকের ও পেটের উপরের দিকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন বলেন, ‌আমরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করি। কী কারণে এমন ঘটনা ঘটেছে তদন্ত করে দেখছি। এ বিষয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।