শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫১

চালককে খুন এবং অটোভ্যান ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চালককে খুন করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা আর এই ঘটনা বগুড়ার কাহালু উপজেলায়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি খাল থেকে বিজয় হোসেন (১৬) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
বিজয় গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর ছেলে। দশম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি অটোভ্যান চালাতো সে।
কাহালু থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভ্যাপড়া গ্রামের একটি রাইস মিলের পেছনের ডোবার ভেতর স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কাহালু থানার ওসি জনাব, আমবার হোসেন জানান, নিহতের পাঁজরে ও কোমরের নিচে প্রায় ১৭টি ছুরিকাঘাত করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও ধরতে চেষ্টা চলছে। অটোভ্যান ছিনতাই করতেই তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।