ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ স্থাপনা উচ্ছেদ। বরিশালের ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট সংলগ্ন সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন গণপূর্ত বিভাগ। প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা জমিতে একটি মিনিপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় এ অভিযান শুরু হয়।
দীর্ঘদিন ধরে সরকারি ওই জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। অভিযানে গণপূর্ত বিভাগকে সহযোগিতা করে জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভা।
অভিযানের আগে দখলদারদের চিঠি দিয়ে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিতে বলা হয়। অনেকেই আগেই মালামাল সরিয়ে নেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মাইনুল ইসলামের নেতৃত্বে প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।