বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৯

পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বান্দরবান মা ও শিশু হাসপাতালের দীর্ঘদিনের অ্যাম্বুলেন্স ও চিকিৎসক সংকট, চিকিৎসকদের বদলিসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
সম্প্রতি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক উঃ চ নু মং মারমা। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) আবু সালেহ মো. ফোরকান উদ্দীন।