বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২১

ইয়াবাসহ কারবারি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রংপুরের কাউনিয়ায় মোজাম্মেল হক (৪৫) নামের এক কারবারিকে আটক করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার মাদক মামলায় আটক দেখিয়ে মোজাম্মেল হককে রংপুর আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোজাম্মেল হক কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, বাদল কুমার মণ্ডল বলেন, ইয়াবাসহ মোজাম্মেল হককে আটক করেন এসআরবি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পরে তাঁকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।