বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৬

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সবুজ ওরফে কালাই সবুজসহ তার সহযোগী এজাজুল হককে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছেন রূপগঞ্জ থানা পুলিশ, আর এ ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার সবুজ ওরফে কালাই সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতে ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, এ এইচ এম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।