বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৯

আবাসিক হোটেলে অভিযান এবং গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজারসহ ১০ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ, আর এ ঘটনা হবিগঞ্জের মাধবপুরে। বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজারের একটি আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করেন মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকার। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল (২৫), বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৮), একই গ্রামের মৃত আবু মিয়ার মেয়ে খাদিজা (২১), মেঘশিমুল গ্রামের আলিম মিয়ার মেয়ে মুন্নী আক্তার (২৩), ফরিদ মিয়ার মেয়ে নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), হানিফ মিয়ার মেয়ে সুমাইয়া (২০), আব্দুল হাসিমের ছেলে তোফাজ্জল (২৫), মাধবপুর উপজেলার মদনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সজীব মিয়া এবং পৌর শহরের কাটিয়ারা গ্রামের সুবিনয় চন্দ্র পালের ছেলে সুরঞ্জিত পাল সোহেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি জনাব, মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।