বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১১

প্রায় কোটি টাকার পণ্য আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় কোটি টাকার পণ্য আটক। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক করা হয়েছে।
গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত চারটি পৃথক ঘটনায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইলের এলসিডি, ডিসপ্লেসহ মাদারবোর্ড, বিদেশি মদ, ওষুধ ও স্বর্ণালংকার আটক করা হয়। এর মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ঘটনা রয়েছে।
সিআইআইডি জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রামের এসব অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা, যা প্রায় ১ কোটি টাকা।