ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আর এ ঘটনা গাইবান্ধার গোবিন্দগঞ্জে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৮) ও কোচাশহর ইউনিয়নের চাঁদপারা এলাকার শাহীন আলমের ছেলে রুবেল মিয়া (২৯)।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মশিউর রহমান বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।