ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিরোধপূর্ণ জমিতে বাথরুম দেয়াকে কেন্দ্র করে ফিরোজা বেগম (৭১) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে, আর এ ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারীতে।
উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের ওজেদ মোল্যার মেয়ে ও মৃত মুক্তার মোল্লার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।