মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৩

আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে কক্সবাজারের টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্সসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল অংশ নেয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।