শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪২

বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ইটভাটায় বিদ্যুৎস্পর্শে মো. ফারুক হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা পিরোজপুরের জিয়ানগরে।
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর ছেলে। তিনি কে বি আই ব্রিক ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতেন।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে রয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি জনাব, মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।