মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৬

বাজারে আগুন লেগে ক্ষয়ক্ষতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পঞ্চগড় শহরের টিন পট্টি রোড বাজার এলাকায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনে অল্প সময়ের মধ্যেই ছয়টি দোকানের সব মালামাল পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বাজারের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ঘটনাস্থলের পাশেই একটি কাপড়ের মার্কেট থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।
ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা না গেলেও স্থানীয়দের ধারণা, প্রায় ছয়টি দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।