রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৩

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের সখীপুরে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার (রাত ৮টা) উপজেলার তক্তারচালা এলাকায় সখীপুর-গোড়াই সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭)। আহত মাহির হাসান (১৭)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. হেলালউদ্দিন জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।