বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫

গণহত্যা দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘ভয়াল গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঢাকার কেরানীগঞ্জের বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন কেরানীগঞ্জের মানুষ।
দিবসটি উপলক্ষে আজ সকালে ঢাকা কেরানীগঞ্জের জিঞ্জিরার মনু বেপারীর ঢালে শহীদ বেদিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা, জান্নাতুন মাওয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জনাব, আফতাব আহমেদসহ উপজেলার কর্মকর্তারা। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, কেরানীগঞ্জ প্রেসক্লাব, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ।