সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৪

কিশোরীর মৃত্যু টমটম চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ‎মোবাইলে রিচার্জ করতে গিয়ে টমটম চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জে। বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রানীপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম সুলতানা আক্তার (১৮)। তিনি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামের মো. সুলতান মিয়ার মেয়ে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুস সালাম জানান, রানীপুর এলাকায় টমটম চাপায় সুলতানা আক্তার নামে এক কিশোরী মারা গেছেন। ঘটনাস্থল থেকে টমটমের চালক শামীম গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।