শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৪৭

শিশুকন্যা খুন এবং লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার বছরের এক শিশুকন্যাকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত শিশুটির নাম মরিয়ম, ডাকনাম সিয়া। তার মরদেহ পাশের বাড়ির রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইয়াসিন (১৭) নামে এক যুবককে আটক করেছেন পুলিশ।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা বেগম দম্পতির একমাত্র সন্তান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রবিউল আযম জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মারুয়াখালী গ্রামের সাদ্দামের ছেলে ইয়াসিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একটি দল কাজ করছেন।