ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভার প্রেসক্লাবের উদ্যোগে। শনিবার সন্ধ্যায় ঢাকা সাভারে, সাভার প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. জনাব, দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. সাইফুল ইসলাম।
এ সময় স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।