সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৩১

তেল নেয়ার সীমারেখা উঠেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জ্বালানি সংকটের মধ্যেই (ইরান যুদ্ধের প্রভাবে) উদযাপিত হতে যাচ্ছে ঈদুল ফিতর। সংকটের জেরে এর আগে দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেয়ার সীমা নির্ধারণ করে দেয় সরকার। তবে গতকাল শনিবার সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী জনাব, শেখ রবিউল আলম জানিয়েছিলেন, রাত থেকেই সেই সীমারেখা আর থাকছে না।
ঘরমুখো লাখ লাখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটিও আগের মতোই বাড়ানো হয়েছে। তারপরও ঈদযাত্রায় গত বছরের মতো স্বস্তি মিলবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর প্রভাব পড়েছে জ্বালানি আমদানিনির্ভর বাংলাদেশেও। এই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। উল্টো আক্রমণের মাত্রা আরো বাড়ছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে তার প্রভাব আরো প্রকট হতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিলেও ঈদের সময় এ বছর দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বে। ফলে গণপরিবহনে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রীর চাপ থাকা এবং বাড়তি জ্বালানি তেলের চাহিদা মেটানো নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে।