ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাক্তন শাশুড়িকে হত্যার অপরাধে জামাতাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত, আর এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। টাঙ্গাইলের স্পেশাল আদালতের বিচারক জনাবা, দিলারা আলো চন্দনা রবিবার দুপুরে এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তির নাম রেজাউল করিম দুলু (৪৫)। তিনি জামালপুর সদর উপজেলার তেলিয়ান পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এরা হচ্ছেন- তোতা মিয়া, আবুল কালাম, মিলন মিয়া, ছামাদ মন্ডল ও আজিজুল হক।