বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:০২

মাদক কারবারি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টহল চলাকালে ঢাকা সাভারের আমিনবাজার এলাকায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন ঢাকা হেমায়েতপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। আটক যুবকের নাম মো. আপন ইসলাম আগুন (২৬)। সে ঢাকা জেলার সাভার থানার আমিন বাজার বোরদেশী এলাকার শামসুল হকের ছেলে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন হেমায়েতপুর আর্মি ক্যাম্প।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল ঢাকা সাভার থানার আমিনবাজার বোরদেশী ও হেমায়েতপুর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় টহলদলটি হেমায়েতপুর বোরদেশী মফিদ-ই-আম স্কুলের সামনে কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রমে লিপ্ত অবস্থায় দেখতে পায়। এ সময় মাদক কারবারিরা বাংলাদেশ সেনা বাহিনী (আর্মির) টহল গাড়ি দেখতে পেয়ে পালাতে চেষ্টা করে।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এক মাদক কারবারিকে ইয়াবা,টাকা,চাকু ও মোবাইল ফোন উদ্ধারসহ আটক করেন।