ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ঢাকা রাজধানীতে। সরকারের পক্ষ থেকে সংকট নিরসনের আশ্বাস দিয়ে তেলে রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হলেও বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে তেল সরবরাহ ঘাটতি ও দীর্ঘ লাইনের কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ভোক্তারা।
অনেক পাম্পে তেল পাওয়া যাচ্ছে না এবং যেসব পাম্প জ্বালানি তেল সরবরাহ চালু রেখেছে, সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এক থেকে দুই ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি তেল নিতে হচ্ছে গাড়ির মালিক ও চালকদের।