শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৯

মানববন্ধন হকারদের পুনর্বাসনের দাবিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় হকাররা। আজ শনিবার সকাল ১১টায় এই মানববন্ধনে বিপুলসংখ্যক হকার অংশ নেন। ‎হকার আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা।
প্রধান অতিথির বক্তব্যে দুলাল সাহা বলেন, জীবিকার তাগিদে হকাররা প্রতিদিন তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে ব্যবসা করেন।
এতে করে তাদের পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ হয়। কিন্তু উচ্ছেদ অভিযান ও পুনর্বাসনের অভাবে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
মানববন্ধন শেষে হকাররা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।