ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় শ্রেণির কর্মচারী ও সহায়ক কর্মচারীরা।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান।
একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।