ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দীর্ঘদিনের চলমান তীব্র গ্যাস সংকটে অতিষ্ঠ হয়ে ঢাকা রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে এর প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সোমবার শহীদ ফারুক সড়কে এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই মানববন্ধনে অংশ নেওয়ার জন্য আশপাশের বাসিন্দারা সমবেত হতে থাকেন। শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ নানা পেশার লোকজন এ কর্মসূচিতে অংশ নেন।