রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৫

শিক্ষকদের মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিক্ষকদের মানববন্ধন হয়েছে। বেতন ও ভাতাসহ পাঁচ দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকরা। আজ শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষকরা ৫০ শতাংশ বাড়িভাড়া, শতভাগ উৎসব ভাতা, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা, এবতেদায়ী মাদরাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের পাওনা বিল দ্রুত পরিশোধের দাবি জানান।