বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫০

মানববন্ধন, সারের কৃত্রিম সংকট প্রতিবাদে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রতিবাদে এবং কুড়িগ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম প্রমুখ।